শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মিশা সওদাগরের নামে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে কার?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৫ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তিকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই দাবি করেন, আক্রান্ত ব্যক্তি ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। গতকাল বুধবার (১৪ই মে) রাতে ফেসবুকে ভিডিওটি ‘ভাইরাল’ (আলোচিত) হয়েছে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা গেছে, তার সাথে মিশা সওদাগরের চেহারার সাথে কিছুটা মিল রয়েছে। এ বিষয়ে চিত্রনায়িকা রেসি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা পোস্টে জানিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ভিডিওর ব্যক্তিটি মিশা সওদাগর নন।’ যদিও বিষয়টি নিয়ে মিশা সওদাগরের এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া ভাইড়াল হওয়া ভিডিওটির ব্যাপারে চিত্রনায়িকা রেসি তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘একটি ভুয়া ভিডিও ব্যবহার করে মিশা সওদাগর ভাইয়ার নামে মিথ্যা তথ্য অপপ্রচার চালানো হচ্ছে।’

জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে আছেন। এ ছাড়া খোঁজ নিয়ে জানা যায়, মিশা সওদাগর চিকিৎসার জন্য বর্তমানে আমেরিকার ডালাসে অবস্থান করছেন। গত বৃহস্পতিবার (৮ই মে) তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার (১৪ই মে) রাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক জায়েদ খান লিখেছেন, ‘সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর ভাইয়ের আজ আমেরিকার ডালাসের একটি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবাই দোয়া করবেন মিশা ভাইয়ের জন‍্য।

আরএইচ/

মিশা সওদাগর ভাইরাল ভিডিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250