মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

মূত্রনালির সংক্রমণ এড়াতে যা জানা জরুরি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই মূত্রনালির সংক্রমণ বা ইউটিআই এর সমস্যায় ভোগেন। এই সমস্যা হলে লক্ষণ হিসেবে দেখা দেয় প্রস্রাবে জ্বালাপোড়া, জ্বর জ্বর ভাব ইত্যাদি। এ সমস্য এড়াতে কেউ কেউ আবার ওষুধ কিনে নিজেই খেতে শুরু করেন।

চিকিৎসকদের মতে, এই প্রবণতা অত্যন্ত খারাপ। অনেকেই এ বিষয়ে কথা বলতে সঙ্কোচবোধ করেন। তাই চট করে ডাক্তারের কাছে যেতে চান না।

তবে মূত্রনালির সংক্রমণ তো আর সাধারণ সর্দি-কাশি নয়। তাই চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ খাওয়া যায় না। তবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে পর্যন্ত কয়েকটি বিষয়ে সচেতন থাকাই যায়।

আরো পড়ুন : আঙুরে ক্যানসার মুক্তি!

পর্যাপ্ত পানি পান করা

মূত্রনালিতে সংক্রমণ হলে বা তেমন প্রবণতা দেখা দিলে শরীরে যাতে পানির ঘাটতি না হয়, সে বিষয় নজর রাখুন। প্রস্রাবের রঙের দিকেও নজর রাখুন।

সাধারণত প্রতি ৪-৫ ঘণ্টা পর পর প্রস্রাব হওয়া উচিত। প্রস্রাব হতে এর চাইতে বেশি দেরি হলে পানি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। খুব বেশিক্ষণ প্রস্রাব চেপে রাখবেন না, এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।

ভিটামিন সি’যুক্ত ফল খান

পুষ্টিবিদদের মতে, মূত্রনালির সংক্রমণ হলে ভিটামিন সি আছে এমন ফল খাওয়া উচিত। এ ধরনের ফলে অ্যাসিডের পরিমাণ বেশি। যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে।

প্রোবায়োটিক

এই সময় প্রোবায়োটিক জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই প্রকার খাদ্য ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমায়। দই প্রোবায়োটিকের ভাল উৎস। দই, ঘোল, ছাঁচ, লাস্যি খেলেও উপকার পেতে পারেন।

পরিচ্ছন্নতা বজায় রাখা

মূত্রনালির সংক্রমণের অন্যতম কারণ হল অপরিচ্ছন্নতা। প্রতিবার প্রস্রাব করার পর পানি দিয়ে গোপনাঙ্গ ধোয়া, ঘাম জমতে না দেওয়া, পরিষ্কার অন্তর্বাস পরার অভ্যাস করতে পারলে সংক্রমণ এড়িয়ে চলা যায়। তা ছাড়া গোপনাঙ্গে সুগন্ধযুক্ত প্রসাধনীর ব্যবহার না করলেই ভালো।

ক্র্যানবেরির রস

মূত্রনালির সংক্রমণ রুখে দিতে পারে ক্র্যানবেরির রস। নিয়মিত এক গ্লাস এই ফলের রস খেতে পারলে মূত্রনালির দেওয়ালে ব্যাকটেরিয়া সহজে বাসা বাঁধতে পারে না। তবে ক্র্যানবেরি খুব একটা সহজভ্য নয়। তাই বদলে আঙুর, কিশমিশ বা চেরি খাওয়া যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে


মূত্রনালির সংক্রমণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250