বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

রোজার আগে নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১৬ই জুন) ব্রিটেন থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বৈঠক সফল হয়েছে। জনগণের যে প্রত্যাশা ছিল রোজার আগে নির্বাচনের, সেটা পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অনেক দীর্ঘ সময়। বিচার চলমান প্রক্রিয়া। সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে। সেটা হতে এক থেকে দেড় মাসের বেশি সময় লাগবে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ প্রায় ২০ বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাই যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গুরুত্ব পেয়েছে আলোচনায়। আর এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঐকমত্যের, যেখানে পৌঁছাতে পেরেছেন তারা।

তিনি আরও বলেন, বিচার ও সংস্কারের জন্য অনেক সময় আছে। আর সংস্কার তো নির্বাচিত সরকারও করবে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করার পরই নির্বাচনের টানেলে জাতি প্রবেশ করবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যতক্ষণ না তারিখ ঘোষণা করবে, ততক্ষণ তো আমরা সরাসরি কেউ বলতে পারব না।

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের পরিবেশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, খুবই ভালো। খুবই আন্তরিক, খুবই সৌহার্দ্যপূর্ণ। এ কালচার আমাদের ডেভেলপ করতে হবে।

এইচ.এস/

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250