বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

রিট খারিজে উচ্ছ্বাস ইশরাক সমর্থকদের, যান চলাচল বন্ধ করে মিছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করায় উচ্ছ্বসিত হয়ে দলে দলে মিছিল করছেন তার সমর্থকরা।

আজ বৃহস্পতিবার (২২শে মে) দুপুর ১২টার দিকে রিট খারিজ হওয়ার সংবাদ পাওয়ার পরপর মৎস্য ভবনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাদের এ অবরোধ কর্মসূচির কারণে মৎস্য ভবন মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

তুমুল বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকা সমর্থকরা রিট খারিজ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখন আর কোনো বাধা নেই ইশরাক ভাইয়ের শপথ নিতে, আমরা আশা করি, আজকের মধ্যেই সরকার শপথের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। আর টালবাহানা করলে এর পরিণতি ভালো কিছু হবে না।’

‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘এইমাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’—এমন স্লোগানের সঙ্গে মিছিল করতে থাকেন ইশরাকের সমর্থকরা।

এর আগে আজ সকাল ১০টা থেকে মৎস্য ভবন মোড় অবরোধ করেন ইশরাকের সমর্থকরা। ইশরাক হোসেনের শপথ ও স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাদের এ অবরোধে কাকরাইল-শাহবাগ-হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এইচ.এস/

ইশরাক হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250