শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ মহিলা সমিতিতে জাগরণী থিয়েটারের ‘কাদামাটি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আজ ১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে কাদামাটি নাটকের তৃতীয় প্রদর্শনী।

কাদামাটি লিখেছেন অনিকেত পাল। দেবাশীষ ঘোষের নির্দেশনায় এতে একক অভিনয় করেছেন স্মরণ সাহা। সেট ও লাইট ডিজাইন করেছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

নির্দেশক দেবাশীষ ঘোষ বলেন, ‘আমরা যারা নিজের শিকড় ছেড়ে অন্য মাটিতে শিকড়ের খোঁজ করি, কাদামাটি তাদেরই গল্প। আধুনিক জীবন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ কিংবা শেষ বয়সে নিশ্চিন্ত জীবন—এসবের আশায় অনেকে নিজের জন্মস্থান ছেড়ে অন্য ভূমিতে পাড়ি জমায়।'

তিনি বলেন, 'যাওয়ার পর উপলব্ধি করে, ওই মাটি অনেক কঠোর আর একাকিত্বের। মাঝেমধ্যে মনে হয়, এত উঁচু ভবনগুলোর মাঝখানে আমরা গুম হয়ে যাচ্ছি। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে নিজের পরিচয়টা হারিয়ে যায়। নিজের শিকড়ে আর ফেরা হয় না।’

জে.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250