শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

রাতের ঢিলেঢালা পোশাকে দুরত্ব তৈরি হয় যৌনজীবনে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাঁসফাঁস করার মতো গরম। এ গরমে ঢিলেঢালা টি-শার্ট আর পায়জামা পরে ঘুমাতে ভালোবাসেন প্রায় সবাই। কিন্তু জানেন কি, পুরুষের এ পোশাকই যৌনজীবনে সর্বনাশ ডেকে আনতে পারে? উষ্ণতা হারিয়ে ক্রমশ শীতল হতে পারে যৌনজীবন? অবাক হলেও, এ সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় বলে এক প্রতিবেদনে জানায় পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন পত্রিকা।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত রাতপোশাকের স্টাইল নিয়ে অনেক পুরুষের সে রকম ভাবনা-চিন্তা নেই। কেমন দেখতে পোশাকটি, তা কেউই বিশেষ ভাবেন না। যা হাতের সামনে পান, তা-ই পরেন। আরামের দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আর এর ফলে আপনার পাশের মানুষ যৌনতায় আগ্রহ হারান। দীর্ঘদিন এ ধরনের হালকা রাতপোশাকে ঘুমানোর অভ্যাস প্রভাব ফেলতে পারে যৌনজীবনে। ধীরে ধীরে উষ্ণতা হারাতে পারে সম্পর্ক।

সম্পর্কের ক্ষেত্রে যৌনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌনতাহীন সম্পর্ক চিরস্থায়ী হতে পারে না। তবে সম্পর্ক ভাঙা তো আর মজার বিষয় নয়। তাই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে আজই তৎপর হোন। বিশেষজ্ঞদের পরামর্শ, রাতপোশাক বাছার ক্ষেত্রে বিশেষ নজর দিন। 

প্রতিদিন একঘেয়ে নরম পোশাক বাছবেন না। আকর্ষণীয় রাতপোশাক কিনুন। তা ব্যবহার করুন। তাতেই আপনার সঙ্গী অনেক বেশি যৌনতার টান অনুভব করবেন। বর্তমানে কাজের ব্যস্ততায় সেভাবে যুগলে সময় কাটানো হয় না। রাতে কিছুটা সময় একসঙ্গে কাটালে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হবে। তাই আজই ব্যাগ হাতে বেরিয়ে পড়ুন। সঙ্গীর পছন্দমতো রাতপোশাক কিনুন। আর তা ব্যবহার করুন।

এইচ.এস/



যৌনজীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250