বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ, সংসদ সদস্য জিলানী ও স্বজনের ১৫ বাড়ি পুড়ে ছাই *** রাতের সহিংসতার পরও থমথমে টুঙ্গিপাড়া, পুড়েছে বিজিবির চারটি গাড়ি *** পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু *** নেত্রকোনায় ভোররাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ *** মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর *** বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর *** মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট *** বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ *** 'শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার' দাবিতে রণক্ষেত্র টুঙ্গিপাড়া, থানায় আগুন *** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

একবার চার্জে ৯৫ কিলোমিটার চলবে এই বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৫ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে বাজার কাঁপাচ্ছে নতুন ই-বাইক লুইআন এমওকে, যা একবার চার্জে  চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ৮৪ কেজি ওজনের এই বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। 

বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এমওকে মডেলে আছে অত্যাধুনিক এনএফসি ফিচার, যেটি ব্যবহার করে গ্রাহকরা চাবি ছাড়া শুধু ট্যাপ করে বাইকটি চালু এবং বন্ধ করতে পারবেন। 

৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা রয়েছে এতে। এর দাম ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৩৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন : অ্যালেক্সার মস্তিষ্কে যুক্ত হচ্ছে এআই!

বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। 

এমওকে মডেলের মতো লুইআন এমওয়াইসিতেও রয়েছে এনএফসি ফিচার।

লুইআনের দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করছে ডিএক্স গ্রুপ। এ প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, নতুন বাংলাদেশ আমাদের একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা সবাইকে নিয়ে এই স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। এই ইলেকট্রিক স্কুটারগুলো অত্যাধুনিক এবং সাশ্রয়ী।

এস/ আই.কে.জে

বাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250