বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন *** আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন *** যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে *** শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই ৬৭৩ মামলা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক *** ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব *** শিশুসন্তানের সামনে আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তারের অভিযোগ, প্রতিবাদ পেশাজীবী মানবাধিকার পরিষদের *** ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা করছে ইরান, দাবি মার্কিন গোয়েন্দাদের *** সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে *** শুধু পাঠ্যবইয়ে নয়, খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুর ও মহাখালীতে যাত্রীবাহী ২ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুরের ১২ নম্বর এলাকায় ও মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুরের বাসটির আগুন পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মহাখালীর বাসটির আগুন নিয়ন্ত্রণে কাজ করেন তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিকেল থেকেই ঘটনাস্থলে পার্ক করা ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মহাখালীর আমতলী রোডে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250