প্রতীকী ছবি
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও একটি ইউনিট পথে রয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
খবরটি শেয়ার করুন