বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ *** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা

শর্টসের ‍ভিউসংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

টিকটকের মতো ইউটিউবেও ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এখন ইউটিউবে শর্টস তৈরিতে বেশ আগ্রহী হচ্ছেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে গতবাল বুধবার (২৬শে মার্চ)  ইউটিউব জানিয়েছে , শর্টস ভিউসংখ্যা গণনা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিওগুলোর পারফরম্যান্স আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করবে।

এখন থেকে প্রতিবার যখন কোনো শর্ট ভিডিও শুরু হবে বা পুনরায় প্লে হবে, তখন তা ভিউ হিসেবে গণনা হবে। আগে একটি শর্ট ভিডিওকে কয়েক সেকেন্ড দেখা হলে সেটি ভিউ হিসেবে গণনা করা হতো। তবে এ নতুন পরিবর্তনের ফলে ভবিষ্যতে ভিউ সংখ্যা অনেক বেশি হবে।

ইউটিউব জানিয়েছে, এ পরিবর্তন আনার মূল কারণ হলো—ক্রিয়েটররা তাদের শর্টস ভিডিওগুলোর সঠিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন। এখন থেকে তারা আরও সহজে বুঝতে পারবেন, তাদের শর্টস ভিডিওগুলো কতবার দেখা হয়েছে, যা তাদের কনটেন্ট তৈরির কৌশল ঠিক করতে সাহায্য করবে এবং ব্র্যান্ডের কাছে তাদের কাজ ভালোভাবে উপস্থাপন করতে পারবে।

এ আপডেটের পর ইউটিউব শর্টস-এর ভিউ গণনা পদ্ধতি টিকটক ও ইনস্টাগ্রাম রিলস-এর সঙ্গে সংগতিপূর্ণ হবে। এসব প্ল্যাটফর্মেও ভিডিও শুরু হওয়া বা পুনরায় প্লে হওয়ার সংখ্যা গণনা করা হয়। এর ফলে ক্রিয়েটররা এখন একাধিক প্ল্যাটফর্মে তাদের ছোট দৈর্ঘ্যের ভিডিওগুলোর পারফরম্যান্স তুলনা করতে পারবেন।

ইউটিউবের এ পরিবর্তন ৩১শে মার্চ থেকে কার্যকর হবে।

এইচ.এস/


ইউটিউব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250