মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি আগামী ৩১শে জুলাই পর্যন্ত গ্রহণ করা যাবে।

বুধবার (২৪শে জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি। এছাড়া, অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে, ১৮ই জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনও প্রকারের সুদ/ মুনাফা এবং দণ্ড সুদ/ অতিরিক্ত সুদ/ অতিরিক্ত মুনাফা/ বিলম্ব ফি/ জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায়/ আরোপ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি গ্রাহক কর্তৃক ৩১শে জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এর ওপর কোনও ধরনের বিলম্ব ফি বা জরিমানা আদায়/ আরোপ করা যাবে না। এছাড়া, উল্লিখিত সময়ে কোনও সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ/ বাতিল করা যাবে না এবং পূর্বঘোষিত হারের তুলনায় কম সুদ/ মুনাফা প্রদান করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ইতোমধ্যে বর্ণিত ঋণ/ ক্রেডিট কার্ডের ওপর সুদ/ মুনাফা ও দণ্ড সুদ/ বিলম্ব ফি এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের ওপর কোনও প্রকারের বিলম্ব ফি/ জরিমানা আদায়/ আরোপ করা হয়ে থাকলে তা ফেরত প্রদান/ সমন্বয় করতে হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক পৃথক আরেকটি সার্কুলারে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (ফিন্যান্স) আমানত জমা ও ঋণ পরিশোধের জন্য ৩১শে জুলাই পর্যন্ত সময় বাড়িয়েছে। 

আই.কে.জে/

ক্রেডিট কার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250