শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া

সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১২ ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ সোমবার (১০ই নভেম্বর) এই আদেশ দেন।

দুদকের প্রসিকিউশন সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তিনি ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচারণ করেছেন। এর মাধ্যমে নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ২৯টি ব্যাংক হিসাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করায় দুদক মামলা করে।

আবেদনে আরও বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। তদন্তকালে সাদেক খানের নামে এসব অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে। মামলার তদন্তের স্বার্থে সাদেক খানের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা দরকার।

জে.এস/

আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250