শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২৪শে নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হবে। ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম।

আজ সোমবার তিনি গণমাধ্যমে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং তালিকা প্রিন্টের কার্যক্রম শুরু হবে। এজন্য সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকতে পারে। তবে দ্রুতই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হবে।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250