শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

আজীবন সম্মাননা পাচ্ছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১৯শে মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এ কণ্ঠশিল্পী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

এভাবে সম্মানীত হওয়া প্রসঙ্গে স্বভাবতই উচ্ছ্বসিত ফেরদৌস আরা বলেন, ‘এ সম্মাননা আগামী দিনের কাজে প্রেরণা জোগাবে। শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক ও চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।’

তিনি বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে।’

তিনি বলেন, ‘যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এ ধরনের সম্মাননা এ অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’ এছাড়াও এ সম্মাননা তার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করেন এ সংগীতশিল্পী।

এইচ.এস/

ফেরদৌস আরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250