বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীরা পার পাবেন না: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আজ বুধবার (১৬ই জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সরকার একে অগ্রহণযোগ্য ও নাগরিক অধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছে।

জুলাই অভ্যুত্থানের এক বছরের পূর্তি উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা ও সমাবেশ শুরু করে এনসিপি। আজ গোপালগঞ্জে সমাবেশ শুরুর আগে এনসিপির নেতাকর্মী, পুলিশ ও সংবাদকর্মীদের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বহু ব্যক্তিকে লাঞ্ছিত করা হয়।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ প্রেরিত বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা এই ঘৃণ্য হামলা করেছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

সরকার একই সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করেছে এবং হামলার পরও সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে। বিবৃতির শেষাংশে অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানায়, দেশে সহিংসতার কোনো স্থান নেই। দোষীরা পার পাবেন না। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।

জে.এস/

এনসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250