রবিবার, ১লা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আপনার বাবা হৃদরোগী, মারা যেতে পারেন’, চাঁদা দাবিতে হুমকি দেওয়া বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার *** হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড *** আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে: আব্বাস আরাগচি *** আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক *** আওয়ামী লীগের নেতারা দেশে আসা শুরু করেছেন: মির্জা আব্বাস *** প্রকাশ্যে পত্রিকার কপি ছেঁড়া কী অপরাধ *** ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ *** আসাদুজ্জামান নূরের এলাকায় জুলাই-আগস্টে কেউ নিহত হননি, তিনি কীভাবে হত্যায় ‘প্ররোচনা’ মামলার আসামি *** জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজনের বিবৃতি

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালা ফের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ছাত্র-জনতার আন্দোলনে হৃদয় আহম্মেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ফের ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের উপপরিদর্শক নুরুল ইসলাম খান। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩রা সেপ্টেম্বর আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে এ মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৭ই সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ওআ/ আই.কে.জে

রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250