বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ১লা আগস্ট, বৃহস্পতিবার, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে উত্তরাঞ্চলের তিন জেলায়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় বলা হয়েছে, পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রের শাটডাউনের ফলে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ /২-এর আংশিক এলাকা এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা বিদ্যুৎহীন থাকবে। এ ছাড়া, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। এই শাটডাউনটি বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে চলমান প্রকল্পের একটি অংশ বলে জানানো হয়েছে।

উত্তরাঞ্চল বিদ্যুৎহীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250