শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ওয়াজ-মাহফিল’ সংক্রান্ত খবর ভুয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ—প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের এমন নিউজকে ‘ভুয়া’ বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (১৮ই নভেম্বর) প্রেস উইংয়ের ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, গত সোমবার (১৭ই নভেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকেরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।

প্রেস উইং আরো জানায়, জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250