বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

একরাতে ৩০০ ফিট সড়কে জরিমানা আড়াই লাখ টাকা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর ৩০০ ফিট সড়কে জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। এ ছাড়াও একইরাতে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১লা নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১লা নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ। এ সময় ৩০০ ফিট মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

চলমান অভিযানে ১১৯টি মামলা করা হয়। পাশাপাশি দুই লাখ ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।

এর আগেও এই সড়কে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

ওআ/কেবি


জরিমানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250