বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কমেছে সোনালি মুরগির দাম, স্থিতিশীল ডিম, ব্রয়লার মুরগি ও মাছের বাজার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজারে কাঁচা মরিচের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৪০ থেকে ৬০ টাকার মতো কমেছে। সেই সঙ্গে কিছুটা কমেছে সোনালি মুরগি, আলু ও পেঁয়াজের দামও। তবে সবজির মধ্যে বেগুনের দাম বেড়েছে। আর ফার্মের মুরগির ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও অন্যান্য সবজি আগের দামেই স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া, কারওয়ান বাজার, রামপুরা, খিলগাঁও, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে ঘুরে এসব তথ্য জানা গেছে। এদিকে দেশের কয়েকটি জেলায় বর্তমানে বন্যা চলছে। তবে সবজির দামে এর প্রভাব পড়বে না বলে জানান ব্যবসায়ীরা।

বাজারে এখন আমদানি করা তথা ভারতীয় কাঁচা মরিচই বেশি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ২৪০-২৬০ টাকা দরে মরিচ বিক্রি হয়। সপ্তাহের মাঝে এসে দাম আরও বেড়ে যায়। তখন প্রতি কেজি মরিচের দাম উঠেছিল ৩৫০ টাকায়। তবে গতকাল ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা দরে।

গত সাত দিনে ব্রয়লার মুরগির দামে তেমন পরিবর্তন হয়নি। তবে কমেছে সোনালি মুরগির দাম। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ডজনপ্রতি ফার্মের মুরগির বাদামি ডিমের দাম রাখা হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা।

বাজারে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা দরে। আর এক কেজি আলুর দাম রাখা হচ্ছে ৫৫ টাকা। খুচরা বিক্রেতারা জানান, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা ও আলু কেজিতে ৫ টাকা করে দাম কমেছে। এ ছাড়া বাজারে প্রতি কেজি রসুন ২০০ থেকে ২২০ টাকা, আদা ২৬০ থেকে ২৮০ টাকা, মোটা দানার মসুর ডাল ১১০ টাকা ও চিনি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামে তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি রুই মাছ ৩০০-৩৩০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, পাঙাশ ২০০ টাকা, কই ২৫০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা ও চিংড়ি ৬৫০-৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এগুলো সবই চাষের মাছ। এ ছাড়া গরুর মাংস ৬৫০-৭৫০ টাকা এবং খাসি ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আই.কে.জে/

স্থিতিশীল বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250