বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

ফ্লাইট ওঠা-নামার সময় বাড়ছে কক্সবাজার বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে। বর্তমানে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণের শেষ সময়সীমা রয়েছে। এটি বাড়িয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অতি সম্প্রতি আমাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই যা কার্যকর করা হবে।’

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা হোসাইন বলেন, ‘অক্টোবরের শেষে আমরা এ সিদ্ধান্ত কার্যকর করবো।’

তিনি বলেন, ‘আগামী শীতকে কেন্দ্র করে পর্যটকদের সুবিধার জন্যই আমাদের এ নতুন ব্যবস্থা। অক্টোবরের শেষের দিক থেকে কার্যকর হয়ে এই সিডিউল চলতে থাকবে।’

আই.কে.জে/



কক্সবাজার বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250