সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার ব্যাখ্যা চাইলে প্রধান নির্বাচন কমিশনার দুই ঘণ্টা চুপ ছিলেন জানিয়ে পাটওয়ারী বলেন, ‘আমরা এটা লাস্ট তাকে বলে এসেছি যে, আপনি যদি শাপলা না দেন, তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে; যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন।’

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সামনে দুটি পদ্ধতি, দুটি রাস্তা আছে। একটি হলো ধান (ধানের শীষ) বাতিল করা, তারা বাতিল করা, সোনালি আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমরা আশা করি, ভ্রাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে—কারোটাই বাতিল না হোক।'

তিনি বলেন, 'সুতরাং, আমরা শাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এ জন্য আমরা আশাবাদী, শাপলা পাব। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি উনাদের। উনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।’ কোনো উত্তর দিতে না পারায় ‘উনারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন’ বলে মনে করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250