মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

এবার কম আলোতেও হোয়াটসঅ্যাপে ভিডিও কল হবে ঝকঝকে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই ব্যাক্তিগত কিংবা অফিসের কাজে হোয়াটসঅ্যাপে অডিও কিংবা ভিডিও কলে যুক্ত থাকেন। এই প্ল্যাটফর্মে অডিও, ভিডিও কল খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যময়। তাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভিডিও কলগুলো যেন আরও ভালো হয় সেই ফিচারই আনছে।

ভিডিও কলে নতুন আপডেট নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। ইউজাররা এখন ফিল্টার এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন। নতুন আসছে ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ‘লো লাইট মোড’। কম আলোয় ভিডিও কল করলেও এই ফিচারের সাহায্যে ভিডিওর গুণগত মান বজায় রাখা যাবে। এটাই এর বিশেষত্ব।

এই ফিচার পরীক্ষা করে দেখা গিয়েছে, লো লাইট মোড অন করলেই ফ্রেমের সামগ্রিক ব্রাইটনেস বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইউজারের মুখে অতিরিক্ত আলো এসে পড়ে। কম আলোর ভিডিও ফিডে যে গ্রেইন বা দানাদার ভাবের কারণে ভিডিওর গুণমান নষ্ট হয়, সেটাকে কমিয়ে দেয়।

আরো পড়ুন : এক চার্জে ফোন চলবে ৫০ বছর

হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ‘লো লাইট মোড’ ফিচার অন করা খুব সহজ। দেখে নিন কীভাবে করবেন-

>> প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

>> এবার যে কোনো বন্ধু বা আত্মীয়স্বজন যে কাউকে ভিডিও কল করতে পারেন।

>> ভিডিও কল করার পর ফিডকে ফুল স্ক্রিনে নিয়ে যেতে হবে।

>> এই পর্যায়ে স্ক্রিনের উপরের ডানদিকের কোণে ‘বাল্ব’ লোগো দেখা যাবে।

>> এতে ট্যাপ করলেই লো লাইট মোড চালু হয়ে যাবে।

>> আবার ওই বাটন প্রেস করেই লো লাইট মোড করতে পারবেন ইউজার।

লো লাইট মোড একবার অন করলেই সব ভিডিও কলেই যে এই ফিচার চালু থাকবে তা নয়। প্রতিটা ভিডিও কলে এই ফিচার আলাদাভাবে অন করতে হবে। স্থায়ীভাবে চালু রাখার বিকল্প এখনো পর্যন্ত আসেনি। এছাড়া উইন্ডোজের হোয়াটসঅ্যাপ অ্যাপে লো লাইট মোড ফিচার পাবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250