মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে

ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় হারের মুখোমুখি হয়ে ‘লজ্জিত’ বোধ করছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। গতকাল শনিবার উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। আর এই ম্যাচে দলের দুর্দশা কোনভাবেই মেনে নিতে পারছেন না তিনি। 

এর আগে ২০১৮ সালে স্পেনের কাছে ৬-০ গোলে হেরেছিল তারা, যা এতদিন ছিল তাদের সবচেয়ে বড় ব্যবধানে হার। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মদ্রিচ স্পষ্ট জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের সঙ্গে যেভাবে তারা হেরেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সংবাদমাধ্যম জুতারঞ্জিকে তিনি বলেন, ‘ট্যাকল নেই, ফাউল নেই, আগ্রাসন কিংবা একতা—কিছুই ছিল না। এমন পারফরম্যান্সের কী ব্যাখ্যা দেব জানি না। জাতীয় দলে ২০ বছর ধরে খেলছি, কিন্তু ফুটবল ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচ শেষে নিজের লজ্জিত মনে হচ্ছে।’

৪১ বছর বয়সী এই অভিজ্ঞ মিডফিল্ডার আরও বলেন, ‘হারতেই পারেন, কিংবা প্রতিপক্ষ আপনার চেয়ে শক্তিশালী হতে পারে—আর এই মুহূর্তে ইংল্যান্ড আসলেই সেরা। কিন্তু এভাবে হেরে এতদিন ধরে গড়ে তোলা সুনাম এভাবে বিসর্জন দেওয়া মেনে নেওয়া যায় না।’

ক্ষোভ প্রকাশ করে মদ্রিচ যোগ করেন, ‘ফুটবল এভাবে খেলা যায় না। দুইজন খেলোয়াড় কম নিয়েও ম্যাচ জেতা যায় না, আর আমাদের দেখে মনে হচ্ছিল দলে ৪-৫ জন ফুটবলার কম নিয়ে খেলছি। আমাদের জন্য এটা চরম বিপর্যয়ের এক রাত।’

উয়েফা নেশন্স লিগের 'এ' লিগের তিন নম্বর গ্রুপে বর্তমানে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া। আগামী মঙ্গলবার স্প্লিটে স্পেনের 'সঙ্গে' মাঠে নামবে তারা। গ্রুপের প্রথম দেখায় ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা।

পরের ম্যাচ নিয়ে মদ্রিচ বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়াতে হবে, একসঙ্গে থাকতে হবে। কারণ সামনে আরও একটি কঠিন পরীক্ষা। আমাদের যে আত্মসম্মান, জেদ, নিবেদন ও দলগত শক্তি আছে—তা মাঠে ফিরিয়ে আনতে হবে। এই জিনিসগুলো তো আর একদিনে উধাও হয়ে যেতে পারে না।’

লুকা মদ্রিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250