মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কপিরাইট আইন লঙ্ঘন করছে মিডজার্নি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এআই স্টার্টআপ মিডজার্নির বিরুদ্ধে মামলা করেছে হলিউডের স্টুডিও ওয়ার্নার ব্রস। তাদের অভিযোগ, কোনো অনুমতি ছাড়া ব্যবহারকারীদের সুপারম্যান, ব্যাটম্যান, বাগস বানি এবং অন্যান্য চরিত্রের ছবি ও ভিডিও তৈরি করতে দিচ্ছে মিডজার্নি। সূত্র: দ্য ভার্জ। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্নার ব্রসের অভিযোগ, আগে মিডজার্নি সাবস্ক্রাইবারদের কপিরাইট লঙ্ঘন করার মতো কনটেন্ট তৈরি করতে বাধা দিত। কিন্তু সম্প্রতি তারা এ ধরনের নিয়ম তুলে দিয়েছে।

মামলায় বলা হয়েছে, মিডজার্নি প্ল্যাটফর্মে ব্যাপকভাবে কপিরাইট লঙ্ঘন করা হলেও এ বিষয়ে গুরুত্ব দিচ্ছে না। এটি মূলত লাভের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া।

ওয়ার্নার ব্রস এই মামলায় আইন লঙ্ঘন থেকে প্রাপ্ত অর্থ ফেরত এবং ভবিষ্যতে এমন লঙ্ঘন বন্ধ করার নির্দেশ চাচ্ছে।

এর আগে জুন মাসে ওয়াল্ট ডিজনি ও ইউনিভার্সাল মিডজার্নির বিরুদ্ধে ডার্থ ভেডার, বার্ট সিম্পসন, শ্রেক ও অন্যান্য চরিত্রের কপিরাইট লঙ্ঘনের জন্য মামলা করেছিল। মিডজার্নি তখন যুক্তি দিয়েছিল, এসব চরিত্র ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেওয়া মার্কিন কপিরাইট আইনের ‘ফেয়ার ইউজ’ ধারার মধ্যে আসে। মিডজার্নি এখনো এই মামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, মিডজার্নি ইমেজ জেনারেশন প্ল্যাটফর্মটি ২০২২ সালের মাঝামাঝি বেটা ভার্সন প্রকাশ করে। এর নেতৃত্বে আছেন ডেভিড হোলজ। মিডজার্নি দিয়ে ২০২২ সালের জুন মাসে ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’-এর একটি সংখ্যার প্রচ্ছদ তৈরি করা হয়েছিল।

জে.এস/

তথ্যপ্রযুক্তি অভিযোগ মিডজার্নি কপিরাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250