রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

প্রতি ছক্কা, প্রতি উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য ১ লাখ রুপি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটে ফিলিস্তিনি শিশুদের জন্য তহবিলে যোগ হবে এক লাখ পাকিস্তানি রুপি। গতকাল শনিবার (১২ই এপ্রিল) মুলতানের প্রথম ম্যাচেই তহবিলে যোগ হয়েছে ১৫ লাখ রুপি, ম্যাচের পর মুলতান সুলতানসের এক্স পেজে এ তথ্য জানানো হয়েছে। এ টুর্নামেন্টে আরও অন্তত ৯টি ম্যাচ খেলবে মুলতান। খবর এএফপির।

ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেছেন, ‘এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে। এ ছাড়া বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে। এ অর্থ বিশেষ করে শিশুদের জন্য।’

এদিকে মুলতান সুলতানসের  অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অনুদানের বিষয়ে বলেছেন, ‘আমাদের প্রতিটি ছক্কা, প্রতিটি চার এবং প্রতিটি উইকেটে ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।’

গতকাল শনিবার (১২ই এপ্রিল) মুলতান সুলতানস প্রতিটি ছক্কা ও উইকেটে এক লাখ রুপি অনুদান ঘোষণার পর করাচির বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৩৪ রান তোলে। দুই শ’ ছাড়ানো এ ইনিংসে ছক্কা হয়েছে মোট ৮টি, চার ২৩টি।

আগামী ১৬ই এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মুলতান সুলতানসের পরবর্তী ম্যাচ।

আরএইচ/


পিএসএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250