সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

শেষ ৪০ মিনিট বাকরুদ্ধ করে দেবে, কী প্রসঙ্গে বললেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবসে গত ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং ম্যাডক ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

তবে ছবিটি মুক্তির পর কেউ প্রশংসা করছেন, কেউ আবার মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেকেরই কৌতূহল ছিল— ক্যাটরিনার চোখে কেমন লাগলো স্বামী ভিকির অভিনয়?  

প্রথম থেকেই ‘ছাবা’-কে সমর্থন করেছেন ক্যাটরিনা। কিছুদিন আগেই ছবির পোস্টার শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার সিনেমা দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। শুধু ভিকির প্রশংসাতেই সীমাবদ্ধ থাকেননি, প্রশংসা করেছেন পুরো টিমেরও।  

আরও পড়ুন: আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

ক্যাটরিনা লিখেছেন, ‘এই সিনেমা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে তুলে ধরে। ছত্রপতির চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। পরিচালক লক্ষ্মণ উতেকর ইতিহাসের কঠিন অধ্যায়কে অত্যন্ত দক্ষতার সঙ্গে রূপ দিয়েছেন। সিনেমার শেষ ৪০ মিনিট আপনাকে বাকরুদ্ধ করে দেবে! আমি একবার দেখেছি, আবার দেখতে চাই।’

ইনস্টাগ্রামে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘তুমি যখন পর্দায় এসেছো, আমি মুগ্ধ হয়ে শুধুই তোমাকে দেখেছি। তোমার অভিনয় অসাধারণ! আমি তোমার প্রতিভা ও কাজ নিয়ে গর্বিত।’

এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ‘ছাবা’ ক্যাটরিনার মন জয় করেছে, আর ভিকির পারফরম্যান্সে তিনি মুগ্ধ!

এসি/ আই.কে.জে/

ক্যাটরিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250