রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আমি ও আমার স্বামী নিজেদের কাজ নিয়ে ব্যস্ত : মিথিলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। কিন্তু নতুন সিনেমায় যোগ দিয়ে আবার সেই ব্যস্ততা জেগে উঠল অভিনেত্রীর। শুধু তাই নয়, শোবিজের পাশাপাশি অন্যান্য কাজেও নিজেকে আবদ্ধ রেখেছেন। মিথিলা শুধু অভিনেত্রী কিংবা মডেলই নন, শিক্ষকতা ও গবেষণায়ও সক্রিয়।

গেল শুক্রবার মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। নদী ও নারী বিষয়ক এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমা, সংসার ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেছেন।

‘জলে জ্বলে তারা’ -তে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গত ৫ বছরে আমি যে ধরনের চরিত্র করেছি সেগুলো থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছি। নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছি। এই ‘তারা’ চরিত্রটা আমার অভিনয় জীবনে একটা নতুন সংযোজন। আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি ফুটিয়ে তোলা।’

আরও পড়ুন: আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক : উর্বশী রাউতেলা

তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন মিথিলা। তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা; আর তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা।

কিন্তু এসব জল্পনা বা গুঞ্জন মোটেই কানে নেন না মিথিলা। অভিনেত্রীর কথায়, ‘এত ব্যস্ত থাকি যে, আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বুঝে। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজে ঝামেলা করে না।’

মিথিলা বলেন, ‘যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কী ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না। আমার পরিবার, সন্তান, আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম, তারা সবাই আমাকে বোঝে।’

এসি/ আই.কে.জে


মিথিলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250