বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ হস্তান্তর করল সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৫

#

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাড়ির নামজারির কাগজপত্র তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে সরকার। বুধবার (৪ঠা জুন) রাত ৯টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে এ কাগজপত্র হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘উপদেষ্টা আদিলুর রহমান খানসহ কয়েকজন কর্মকর্তা এসেছিলেন। তারা আধা ঘণ্টার মতো ছিলেন। এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। উপদেষ্টা কিছু কাগজ দিয়েছেন, তবে সেগুলো কী ধরনের কাগজ, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন।’

সরকারি সূত্র জানায়, গুলশানের বাড়িটি খালেদা জিয়ার ব্যবহারে থাকলেও এতদিন তা তার নামে নামজারি করা ছিল না। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাড়িটি তার নামে নামজারি করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে সেই কাগজ হস্তান্তর করা হলো।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র আরও জানায়, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে এ কাগজপত্র হস্তান্তরের আনুষ্ঠানিকতা কিছুটা বিলম্বিত হয়েছিল।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশানে দেড় বিঘা জমির ওপর এ বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি ‘ফিরোজা’ নামক বাসভবনের কাছাকাছি অবস্থিত।

এইচ.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250