মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ

সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীতে এখনো রাশিয়ার তৈরি অন্তত ৩৬টি মিগ-২১ যুদ্ধবিমান রয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরেই ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় সেবা থেকে এই যুদ্ধবিমানগুলোকে সরিয়ে নেওয়া হবে। এই যুদ্ধবিমানগুলোর জায়গা নেবে ভারতের নতুন তেজস এমকে১এ যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর এক সময়ের নির্ভরযোগ্য যুদ্ধবিমান মিগ-২১ আগামী সেপ্টেম্বরের মধ্যে সক্রিয় পরিষেবা থেকে অবসরে যাচ্ছে। এর জায়গা নেবে নতুন ও দ্রুতগামী তেজস এমকে১এ যুদ্ধবিমান।

বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর কাছে ৩৬টি মিগ-২১ বিমান অবশিষ্ট আছে। মিগ-২১ যুদ্ধবিমান প্রথম ১৯৬৩ সালে পরীক্ষামূলকভাবে পরিষেবা শুরু করে। রুশ নির্মিত এই যুদ্ধবিমান ২০০০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বিমানবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। এরপর ভারত সুখোই-৩০ এমকেআই বিমানগুলো বহরে যুক্ত করে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে ভারতের ৪ নম্বর স্কোয়াড্রনের মিগ-২১ যুদ্ধবিমানগুলো রাজস্থানের বারমের শহরের ওপর দিয়ে শেষবারের মতো উড়েছিল। তৎকালীন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেছিলেন, ‘আমরা ২০২৫ সালের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমান উড়ানো বন্ধ করব এবং সেগুলোকে এলসিএ মার্ক-১এ দিয়ে প্রতিস্থাপন করব।’

ভারত যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250