শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এস আলমের সব সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ব্যাংক জালিয়াতিসহ নানা অভিযোগে অভিযুক্ত দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ এস আলমের সব স্থাবর-অস্থাবর সম্পদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৯শে সেপ্টেম্বর) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই আদেশ দেন।

আদালত থেকে বেরিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার রোকনুজ্জামান।

এর আগে এস আলম গ্রুপ, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৭ই সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামান।

রিটে এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠান কর্তৃক বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার আর্জির পাশাপাশি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়।

ওআ/ আই.কে.জে/

এস আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250