রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের *** টানা ৯ দফায় কমল স্বর্ণের দাম, চলতি বছর ভরিতে কমেছে লাখ টাকার বেশি *** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

রামিসা হত্যার বিচার: ঈদের ছুটিতেও খোলা থাকবে সংশ্লিষ্ট আদালত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৬

#

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের জন্য ঈদের ছুটিতেও সংশ্লিষ্ট আদালত খোলা রাখার ব্যবস্থা করা হচ্ছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এই বিচারপ্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ এগিয়ে নিতে ঈদের ছুটিতে সংশ্লিষ্ট আদালত খোলা রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক সময়ে শিশুধের ওপর বর্বরতার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটি আসলে একটি সামাজিক অবক্ষয়। সামাজিক সংস্কার প্রয়োজন। কিছু অপসংস্কৃতি আমাদের সমাজে প্রভাব ফেলেছে। ধর্ষণের মাত্রা, তীব্রতা ও ধরন আমাদের সহ্যসীমার বাইরে।

রামিসাকে ধর্ষণ ও হত্যার সাত ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার এক দিনের মাথায় তার স্ত্রীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে আমরা খুব দ্রুত ডিএনএ পরীক্ষাও সম্পন্ন করেছি।

তিনি বলেন, শুধু এই মামলা পরিচালনার জন্য আমরা একজন বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) নিয়োগ দিয়েছি। সার্বিক দিক বিবেচনা করে আশা করছি, আজই অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। আর আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনতে আমরা একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। আমরা চাই, যথাযথ আইনি প্রক্রিয়ায় তিনি দেশে ফিরে আসুন এবং বিচারের মুখোমুখি হোন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250