মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের ভেতরে ‘নতুন দেশ’, ন্যাটোকে চ্যালেঞ্জ করা কে এই ‘সুলতান’ *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ

'জরুরি সহায়তা' হিসেবে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৫

#

ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে ব্রিটেন মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এ যুদ্ধবিমানগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ হিসেবে পাঠানো হচ্ছে। খবর বিবিসির।

ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স ইতিমধ্যেই অপারেশন শেডারের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে আরও যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির তীব্রতা বাড়ার প্রেক্ষিতে।

কানাডায় শুরু হতে যাওয়া জি-৭ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার। তিনি বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমরা মিত্র দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ স্তরে ঘনঘন আলোচনা চালিয়ে যাচ্ছি।’ তিনি জোর দিয়ে বলেন: ‘আমাদের একটাই বার্তা–কমাও।’

ব্রিটেন সরাসরি ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করবে কী না এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি স্টারমার। তবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার একটি গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, যেটা দুই মিত্র দেশের মধ্যে হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে–এ সংঘাতকে এখনই থামাতে হবে।’

এইচ.এস/

যুদ্ধবিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250