সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে ৪টি মূলবান টিপস!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

আমাদের শরীরের সুস্থতা অনেকটা নির্ভর করে অন্ত্রের স্বাস্থ্যের উপর। কোনো কারণে অন্ত্রে গোলমাল হলে তার প্রভাব পড়বে আমাদের পুরো শরীরেই। তাই এর উন্নতি প্রয়োজন। তবে সেজন্য আপনাকে থাকতে হবে সচেতন। খেতে হবে এমন কিছু খাবার, যেগুলো নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে। তাই পেটের জন্য সহায়ক ও উপকারী সেসব খাবার বেছে নিতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে ৪টি মূল্যবান টিপস সম্পর্কে-

১. ফাইবার সমৃদ্ধ খাবার

ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে। প্রচুর ফলমূল, শাকসবজি, মটরশুটি এবং শিম খাওয়া নিশ্চিত করুন। এ ধরনের খাবার উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে এবং তার একটি হতে পারে স্বাস্থ্যকর মাইক্রোবায়োম। তাই পেটের স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।

আরো পড়ুন : টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না? জেনে নিন কী করবেন

২. গাঁজানো খাবার

পুষ্টিবিদদের মতে, গাঁজানো খাবার একটি প্রাকৃতিক প্রোবায়োটিক সম্পূরক হিসাবে কাজ করে, যখন আমরা সেসব খাবার গ্রহণ করি তখন অন্ত্রে উপকারী জীবাণু তৈরি হয়। সাধারণ খাবার এবং পানীয় যেমন ইডলি এবং কাঞ্জি স্বাস্থ্যকর ফার্মেন্টেড আইটেমের ভালো উদাহরণ। তাই এ ধরনের খাবার নিয়মিত খেতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।

৩. প্রিবায়োটিক

প্রিবায়োটিক আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। এটি কীসে পাবেন? আপেল, কলা, পেঁয়াজ, রসুন, লেগুম ইত্যাদি সহ অনেক খাবারে পাওয়া যায়। তবে মনে রাখবেন যে বৈচিত্র্যময় খাদ্য অন্ত্রের স্বাস্থ্যের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রোবায়োটিক খাবারকেও অবহেলা করবেন না।

৪. পলিফেনলযুক্ত খাবার

পলিফেনল হলো উপকারী উদ্ভিদ যৌগ যা আপনাকে ক্ষতিকারক অন্ত্রের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে। ডার্ক চকলেট, বাদাম, ব্রকলি, গ্রিন টি, রেড ওয়াইন ইত্যাদি খাবারে পলিফেনল থাকে। এ ধরনের খাবার আপনার প্রতিদিনের রুটিনে যোগ করুন। এগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখবে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

এস/ আই.কে.জে/

অন্ত্রের স্বাস্থ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250