রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ

জিবে জল আনা কাঁকড়া ভুনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকে কাঁকড়া খেতে ভালোবাসেন। তবে যারা এই প্রথম বাজার থেকে কাঁকড়া কিনে এনেছেন রাঁধবেন বলে, তাদের জন্য থাকছে কাঁকড়া ভুনার রেসিপি।

উপকরণ

পরিষ্কার করে কেটে রাখা কাঁকড়া ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, আদা ও রসুনবাটা দেড় টেবিল চামচ, টমেটোকুচি ২ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা–চামচ, ধনিয়াগুঁড়া ১ চা–চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা স্বাদমতো।

প্রণালি

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিয়ে দিন। পেঁয়াজ একটু নরম হলে আদা ও রসুনবাটা দিয়ে একটু ভেজে তাতে সামান্য পানি যোগ করে একে একে গুঁড়া মসলা, কাঁচা মরিচ, টমেটো এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

এরপর আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা কাঁকড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে সামান্য গরমমসলা এবং ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

জে.এস/

কাঁকড়া ভুনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250