শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল খোলার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। মঙ্গলবার (৬ই আগস্ট) বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সদস্যরা গণমাধ্যমকে জানান, আজকের জরুরি সিন্ডিকেটে ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদেরকে থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

এর আগে, সকালে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

এসি/কেবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250