রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’

আজ মুখে কালো কাপড় বেঁধে অবস্থান

দুই দিনের আলটিমেটাম দিয়ে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিসহ তিন দফা দাবিতে দুই দিনের আলটিমেটাম দিয়ে ফের যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তারা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন।

একই সঙ্গে আজ মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত অবস্থানের নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ আজিজী বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, আমরা আগামী ২২শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এর পরও যদি প্রজ্ঞাপন না হয়, তাহলে যে পরিবেশ তৈরি হবে তা বাংলাদেশ কখনো দেখেনি। সবাইকে ঢাকায় এনে আমরা যমুনা ঘেরাও করব।’

অধ্যক্ষ আজিজী বলেন, ‘আমাদের দুই শতাধিক শিক্ষক আমরণ অনশন করছেন। এরই মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অনশনে যারা আছেন তাদের প্রায় সবাই অসুস্থ। এই আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায়দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে নিতে হবে।’

জে.এস/

নতুন কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250