শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় প্রতিরক্ষা জোরদারে আট হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ মঙ্গলবার (২১শে অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

পোস্টে তিনি লিখেছেন, জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে ১৮-৩৫ বছর বয়সী মোট ৮২৫০ জন যুব ও ৬০০ জন যুব নারীকে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিং বিষয়ে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।’

প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত জানাতে তিনি পোস্টের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলো ঘেঁটে দেখা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র- বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ২২শে নভেম্বর থেকে শুরু হবে ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম। যারা প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী তাদের শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।

সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি পাস হতে হবে। এ ছাড়া নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেওয়া হবে। সফলতার সঙ্গে যারা প্রশিক্ষণ শেষ করবেন, তাদের ৪ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট দেওয়া হবে। 

বিকেএসপির ঢাকা কেন্দ্রে ৬০০, বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কক্সবাজারে দেওয়া হবে ২৯৭০ জনকে প্রশিক্ষণ।

এ ছাড়া বিকেএসপর চট্টগ্রাম কেন্দ্রে ৬৪০, বিকেএসপির খুলনা কেন্দ্রে ১১২০ জন, বরিশাল কেন্দ্রে ১২০০ জন, সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১২০০ জন ও দিনাজপুর কেন্দ্রে ১১২০ জন। এর মধ্যে যুব নারীদের প্রশিক্ষণ হবে শুধু ঢাকা বিকেএসপিতে। 

অনলাইনে bkspds.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। গত ১৭ই অক্টোরব থেকে শুরু হয়েছে এই কার্যক্রমের আবেদন প্রক্রিয়া।

জে.এস/

আত্মরক্ষামূলক প্রশিক্ষণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250