বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

ক্ষমতায় গেলে উন্নয়নে গাইবান্ধাকে অগ্রাধিকার দেওয়া হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অতীতে কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘১০ দলীয় জোট ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মধ্যে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দিয়ে ব্যাপক উন্নয়ন করা হবে। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।’

আজ শনিবার (২৪শে জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গাইবান্ধার সমস্যাগুলো নিয়ে এতদিন শুধু আলোচনাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। নদীবেষ্টিত এই জেলার ভৌগোলিক অবস্থানকে অনেকে সমস্যা মনে করলেও, এটি মূলত সৃষ্টিকর্তার আশীর্বাদ। সঠিক পরিকল্পনা নিলে এই নদীই হবে জেলার উন্নয়নের চাবিকাঠি।’

তিনি আরো বলেন, ‘গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করতে এবং জেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।’

সমাবেশে জামায়াতের আমির গাইবান্ধার পাঁচটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ আসনে অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনে জেলা আমির আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ আসনে ডা. আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

জে.এস/

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250