মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার *** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ

যেভাবে হোয়াটসঅ্যাপে কল লিংক তৈরি করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের পাশাপাশি অডিও–ভিডিও কল করা যায় হোয়াটসঅ্যাপে। তাই অনেকেই ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অডিও বা ভিডিও কল করেন। 

অনলাইন বৈঠকও করেন কেউ কেউ। হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত না থাকলে প্রথমে একজন ব্যক্তিকে কল করার পর অন্য ব্যক্তিকে যুক্ত করে গ্রুপ কল করতে হয়। তবে গ্রুপ কলের জন্য প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে নির্বাচন করা বেশ সময়সাপেক্ষ। হোয়াটসঅ্যাপে কল লিংক তৈরি করে এ সমস্যার সমাধান করা সম্ভব। 

কল লিংকে ট্যাপ করে নির্বাচিত ব্যক্তিরা নিজেরাই নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ কলে সহজে যুক্ত হতে পারেন। ফলে আলাদা করে কাউকে নির্বাচন করতে হয় না। হোয়াটসঅ্যাপ কল লিংক ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। তাই লিংকটি ব্যবহার করে পরবর্তী সময়ে আবার কল করা যায়। হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।

কল লিংক তৈরি করবেন যেভাবে

>> কল লিংক তৈরির জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরে থাকা ‘কলস’ ট্যাবে ক্লিক করতে হবে। 

>> এরপর পরের পৃষ্ঠার ওপরে থাকা ‘ক্রিয়েট কল লিংক’ অপশন ট্যাপ করে ভিডিও বা অডিও অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপের কল লিংক তৈরি হয়ে যাবে। 

এবার লিংকটি কপি করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠালেই তারা নির্দিষ্ট সময়ে হোয়াটসঅ্যাপ কলে যুক্ত হতে পারবেন। হোয়াটসঅ্যাপের কল লিংকটি চাইলে ‘শেয়ার লিংক’ অপশনের মাধ্যমে ই–মেইলের মাধ্যমেও অন্যদের কাছে পাঠানো যাবে।

এসকে/ 

হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250