শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল *** ‘ওসমান হাদি হত্যার পেছনে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে’ *** ইরান যুদ্ধ কি ভারতের অর্থনৈতিক উত্থান থামিয়ে দেবে *** রূপপুর থেকে ডিসেম্বরে জাতীয় গ্রিডে আসবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ *** স্বামীর মার খেয়েছ, মরে তো যাওনি—বিচ্ছেদ চাইতে আসা নারীকে আফগান বিচারক

অশ্লীলতার অভিযোগে ‘টক্সিক’-এর টিজার প্রত্যাহারের দাবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

‘কেজিএফ’ তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’-এর টিজার প্রকাশের পরই তুমুল বিতর্কে জড়িয়েছে। টিজারে ‘অশ্লীল দৃশ্য’ দেখানোর অভিযোগ তুলে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সূত্র: এনডিটিভি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমার প্রকাশিত টিজারে এমন কিছু দৃশ্য রয়েছে, যা নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে ক্ষুণ্ন করছে।

এএপি’র মহিলা শাখার দাবি, কোনো ধরনের বয়সভিত্তিক সতর্কতা ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে টিজারটি প্রত্যাহার বা বাতিল করার নির্দেশ দেওয়া উচিত। 

তাদের মতে, সামাজিক নৈতিকতা রক্ষা এবং সমাজের দুর্বল অংশের সুরক্ষার স্বার্থে জনসমক্ষে প্রকাশিত যেকোনো ভিজ্যুয়াল কনটেন্টে সাংস্কৃতিক সংবেদনশীলতা থাকা আবশ্যক।

অভিযোগ জমা দেওয়ার পর এএপি’র রাজ্য সম্পাদক উষা মোহন বলেন, “মহিলা কমিশনের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করে রাজ্য সরকার ও পুলিশকে টিজারটি প্রত্যাহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া।”

পাশাপাশি তিনি ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট প্রকাশ ঠেকাতে কঠোর আইন প্রণয়নের দাবিও জানান।কর্ণাটক রাজ্য মহিলা কমিশন অভিযোগটি গ্রহণ করেছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, যশের ৪০তম জন্মদিন উপলক্ষে গত ৮ই জানুয়ারি ‘টক্সিক’-এর টিজার প্রকাশ করা হয়। টিজারে যশের সঙ্গে একটি গাড়ির ভেতরে এক নারীর সংক্ষিপ্ত উপস্থিতি নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। অন্ধকার ও স্টাইলাইজড আবহে ধারণ করা সেই দৃশ্যটি সংলাপের চেয়ে ভিজ্যুয়াল ইঙ্গিতের ওপর বেশি নির্ভরশীল ছিল, যা একাংশের দর্শকের চোখে আপত্তিকর ঠেকেছে।

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, হুমা কুরেশি এবং তারা সুতারিয়া।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250