শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নৌপথে চলাচলের জন্য সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

আজ সোমবার (২৯শে ডিসেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250