বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৬৩০ ঘর নির্মাণ সহায়তা দেবে সৌদি আরব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ৯টি জেলায় ৬৩০টি ঘর নির্মাণে সহায়তা দেবে সৌদি আরব। এ ছাড়া, বন্যাদুর্গত এলাকায় মোট ৬ হাজার  ১৯৫ খাদ্য ঝুড়ি (ফুড বাস্কেট) সহায়তা দেবে দেশটি।

সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) অর্থায়নে এ সহায়তা দেওয়া হবে।

বুধবার (১৮ই ডিসেম্বর) ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ঢাকার সৌদি দূতাবাসে সৌদি আরবের বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের (কেএসরিলিফ) অর্থায়নে বাংলাদেশে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ঝুড়ি বিতরণ ও ঘর নির্মাণের কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, বাদশাহ সালমানের মানবিক সহায়তার মাধ্যমে বাংলাদেশে এ কর্মসূচি বাস্তবায়নে সুনবুলাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকায় মোট ৬ হাজার ১৯৫টি খাদ্য ঝুড়ি বিতরণ এবং বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ৯টি জেলায় মোট ৬৩০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: বহুল আলোচিত হিজাব আইন স্থগিত করলো ইরান

প্রতিটি খাদ্য ঝুড়িতে মোট ২৪ কেজি খাদ্য থাকবে থাকবে; চাল ১০ কেজি, মসুর ডাল ৭ কেজি, ভোজ্য তেল ৩ লিটার, লবণ ১ কেজি ও চিনি ৩ কেজি। সর্বমোট ৬ হাজার ১৯৫টি ফুড বাস্কেট জেলাগুলোর ১৩টি স্থানে বিতরণ করা হবে।

এ ছাড়া, ৯টি জেলায় বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সর্বমোট ৬৩০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ ও ১৩ ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিটি ঘর ইটের তৈরি পাকা ফ্লোর ও টিনের বেড়া এবং ছাউনি দ্বারা নির্মিত হবে।

যেসব জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করা হবে, সেগুলো হলো- নোয়াখালী, ফেনী, কুমিল্লা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, লক্ষ্মীপুর ও ভোলা।

এসি/কেবি

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250