মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলেই ঢাকার উদ্দেশে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। খবর বাসসের।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। দলের পক্ষ থেকে কাতারের কর্তৃপক্ষের সঙ্গে তিনিই এই বিষয়ে যোগাযোগ করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা এখন সেভাবে প্রস্তুত আছেন। মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হবে এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করেছে।’

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, ‘আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু করা হচ্ছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, ‘এখানে আমাদের কিছু নেই।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপির চেয়ারপারসন এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সে জন্য লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে।

জে.এস/

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250