রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯ *** রিয়াদের বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলা, আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত *** এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী *** গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ *** সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ *** রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী *** ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী *** ‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’ *** ২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিব, তার মরণোত্তর বিচারের দাবি বিএনপির এমপির *** শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ‘দিবাস্বপ্ন দেখা বাদ’ দিতে দলটির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ‘এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সখীপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একজনই পালিয়েছেন, তিনি শেখের মেয়ে হাসিনা। এখন আবার শুনি ডিসেম্বরে আসবেন, তার নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি তাদের বলব, দিবাস্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের বিপদে ফেলার জন্য হাসিনা মাঝে মাঝে এ ধরনের কথা বলে থাকেন। এটাই তার চরিত্র। এ জীবনে হাসিনা আর কোনো দিন ফিরবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো চাই হাসিনা ফিরুক। তিনি এখন ফাঁসির আসামি। হাসিনা ফিরে আদালতে যাক, কারাগারে যাক। অসংখ্য গণহত্যা করেছেন তিনি। ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে।’

এ সময় বন বিভাগকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আপনারা সখীপুরের মানুষকে হয়রানি করবেন না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করতে আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে দুইবার কথা বলেছি। সুযোগ হলে আবারও কথা বলব। এ বিষয়ে একাধিকবার বনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ ছবুর রেজাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আহমেদ আযম খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250