রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদের বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলা, আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত *** এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী *** গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ *** সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ *** রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী *** ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী *** ‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’ *** ২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিব, তার মরণোত্তর বিচারের দাবি বিএনপির এমপির *** শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন *** ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগরের পথে যাত্রা

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রোহিঙ্গা সংকট মিয়ানমার থেকে উৎসারিত এবং মিয়ানমারকে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

নীতি গবেষণা কেন্দ্র ‘রোহিঙ্গা সংকটবিষয়ক নীতি সংলাপে’ শীর্ষক এই আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক কোনো সমস্যা না। আমার (বাংলাদেশ) ও মিয়ানমারের মধ্যে কোনো ইস্যু না। ইস্যুটা মিয়ানমার থেকে উৎসারিত, মিয়ানমারকে সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক মহলকে এখানে সম্পৃক্ত করতে হবে। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য।’

রোহিঙ্গাদের মানবাধিকার সরকারের চিন্তায় আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তাদের নাগরিক অধিকারের কথা চিন্তায় আছে, তাদের শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, তাদের নাগরিকত্ব—সব কিছুই প্রত্যাবাসনের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। জাতিসংঘের অধিবেশনে যাওয়ার পর ইউএনএসিআরের সঙ্গে বৈঠকেও আমরা বলেছি যে শুধুমাত্র জোর করে পাঠিয়ে দিলাম বা ইন্টারন্যাশনাল কমিটি চাপিয়ে দিলেন, সেটা না।

বিশ্বে বর্তমানে প্রায় ৪ কোটি ১৬ লাখ শরণার্থী আছে উল্লেখ করে তিনি বলেন, ‘১৩৬টি দেশে ইউএনএসসি শরণার্থীদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ তার মধ্যে সবচেয়ে বড় আশ্রয়দাতা। বাংলাদেশের মতো একটি গরিব দেশে ১ দশমিক ২ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমরা ঝুলে আছি। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২ থেকে ৯০ শিশু জন্মগ্রহণ হচ্ছে। এ রকম পরিস্থিতির যদি চলতে থাকে; নতুন করে রোহিঙ্গা আসা তো পরের ব্যাপার, এখানেই জনগণের বিস্ফোরণ ঘটবে।’

‘একদিকে মানবিক দিকটা যেমন বাংলাদেশের বিবেচনায় আছে, অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নও এখানে জড়িত,’ যোগ করেন তিনি।

আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় নীতিমালা কমিটি হয়েছে। আন্তর্জাতিকভাবে কীভাবে এই সংকট মোকাবিলা করা যায়, সেটা এই কমিটি দেখবে।

মো. আসাদুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250