রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদের বাণিজ্যিক এলাকায় হুতিদের হামলা, আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত *** এ জীবনে হাসিনা আর ফিরবেন না: মুক্তিযুদ্ধমন্ত্রী *** গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ *** সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ *** রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৮২-৯০ শিশুর জন্ম হচ্ছে: আইনমন্ত্রী *** ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী *** ‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’ *** ২৫ মার্চ গণহত্যার জন্য দায়ী শেখ মুজিব, তার মরণোত্তর বিচারের দাবি বিএনপির এমপির *** শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন *** ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগরের পথে যাত্রা

সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমণিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১০ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাংবাদিককে হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। আজ রোববার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আদালত প্রাঙ্গনে সংঘটিত দুটি ঘটনার জন্য আগামী ৭ দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের কপি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান। সেদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমণির সঙ্গে সাংবাদিকরা ছবি তুলতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।

সে সময় পরীমণি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন। ভিডিওধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড পরীমণির নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন। ধাক্কাধাক্কিতে আরও কয়েকজন সাংবাদিক আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, পরে আদালত থেকে বের হয়ে পরিমণি সাংবাদিক রবিউলের দিকে তেড়ে গিয়ে তাকে গালাগালি করেন ও হত্যার হুমকি দেন।

আইনি নোটিশে বলা হয়, পরীমণি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর জাতীয় সংগীতের সুরসহ গালাগালিযুক্ত একটি পোস্ট করেন।

এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চাইলে পরিমণির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী হাসান শাহরিয়ার।

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250