বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

কার রেসিংয়ে ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন রেকর্ড গড়লেন ব্র্যাড পিট। তার চার দশকের ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য এনে দিল নতুন সিনেমা ‘এফ ওয়ান’। গত ২৭শে জুন মুক্তি পাওয়া এফ ওয়ানের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে তার আগের সব সিনেমাকে। শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ের গল্প দিয়েই ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট। খবর ভ্যারাইটি ও বিবিসির।

‘ওয়ার্ল্ড ওয়ার জেড’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘ওশানস ইলেভেন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—এত দিন এগুলোই ছিল ব্র্যাড পিটের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।

২০১৩ সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড আয় করেছিল ৫৪০ মিলিয়ন ডলার। এই জম্বি থ্রিলার এক যুগ ধরে ছিল ব্র্যাড পিটের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৫ সালে এসে সে রেকর্ড ভেঙে দিল এফ ওয়ান। ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত নির্মাতা জোসেফ কোসিনস্কি পরিচালিত এফ ওয়ান এ পর্যন্ত আয় করেছে ৫৪৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিল সে। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাকে। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর জুয়াড়ি। নিউইয়র্কে মাঝেমধ্যে তাকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠে বেপরোয়া।

একদিন সনি হেইসের সঙ্গে দেখা করতে আসে তার সাবেক সহকর্মী রুবেন। একটি টিম রয়েছে রুবেনের, কিন্তু ফর্মুলা ওয়ানে বারবার হেরে টিমটি হারিয়ে যাওয়ার পথে। সনিকে সে প্রস্তাব দেয় আবার রেসের মাঠে ফেরার জন্য। তার টিমকে রক্ষা করার জন্য। সনি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত যোগ দেয় র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সেই টিমে।

টিমে ফিরে অন্যদের তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় সনিকে। আরও এক প্রতিভাবান চালক জশুয়ার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু হেরে যায় না সনি। শেষ পর্যন্ত ছিনিয়ে আনে জয়। এই জয়ের গল্প দিয়েই বক্স অফিসে সাফল্যের গল্প লিখলেন ব্র্যাড পিট।

জে.এস/

হলিউড অভিনেতা ব্র্যাড পিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250