বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে।

আজ বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকাল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি। 

প্রথম চতুর্থ দিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৪ জন। আর বাতিল হয়েছে ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো, সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে বলে জানিয়েছে ইসি।

গত ৫ দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে ৩৮০টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭। বাতিল হয়েছে ৮১টি আর স্থগিত ২৩টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গত ৫ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত। পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।

গত ১০ই জানুয়ারি থেকে ইসিতে শুরু হয় আপিল আবেদনের শুনানি।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250