বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

তীব্র যানজটে ভোগান্তি

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতাকর্মী। আজ বৃহস্পতিবার (২২শে মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের এ অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীরা।

সাম্য হত্যার বিচার দাবিতে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট।

শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তারা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাদের ভাষায়, প্রশাসন ‘লুকোচুরি’ করছে। এক ছাত্রনেতা বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’

গতকাল বুধবার (২১শে মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় জানানো হয়নি। এ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি আসলে এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে তারা পরিষ্কার নয়।’

ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আজকের এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন হবে।

এইচ.এস/


অবস্থান কর্মসূচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250